Paragraph 37
ক্রমে পোত দক্ষিণেশ্বর ছাড়াইল। সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। পোতচক্রবিক্ষুব্ধ নীলাভ গাঙ্গবারি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাঁহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন,—সহাস্যবদন, আনন্দময়, প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয়দর্শন অদ্ভুত এক যোগী। তাঁহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন, সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছু জানেন না। এদিকে ঠাকুরের কথা চলিতেছে।
In plain words
Little by little the steamer left Dakshineswar behind. The picture of the beautiful temple passed out of sight. The bluish water of the Ganges, churned by the paddle wheels, rose in waves, foamed and roared. But the roar no longer reached the devotees' ears. Spellbound, they were looking at a wonderful yogi, his face smiling, full of bliss, his eyes tinged with love, lovely to see. Spellbound, they were looking at a man of love and renunciation who had given up everything. He knew nothing but God. Meanwhile the Master's talk went on.