Paragraph 51
শ্রীরামকৃষ্ণ (সহাস্যে)—“হ্যাঁ গো! গিন্নীদের ওইরকম একটা হাঁড়ি থাকে। ভিতরে সমুদ্রের ফেনা, নীল বড়ি, ছোট-ছোট পুঁটলি বাঁধা শসাবিচি, কুমড়াবিচি, লাউবিচি—এই সব রাখে, দরকার হলে বার করে। মা ব্রহ্মময়ী সৃষ্টি-নাশের পর ওইরকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন! জগৎপ্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে ‘উর্ণনাভির’ কথা; মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার আধেয় দুই।
In plain words
Sri Ramakrishna, smiling: "Yes, indeed! Housewives keep a pot like that. Inside it they keep sea-foam, little balls of washing blue, little bundles of cucumber seeds, pumpkin seeds and gourd seeds, and they take them out when they are needed. In the same way the Mother, who is Brahman, gathers up all the seeds after the destruction of creation. After creation the Primal Energy dwells within the world itself! She gives birth to the world and then dwells within it. The Vedas tell of the urnanabhi, the spider with its web: the spider draws the web out from within and then itself lives on that web. God is both the container of the world and what it contains.