Paragraph 50
“শ্যামাকালীর অনেকটা কোমল ভাব—বরাভয়দায়িনী। গৃহস্থবাড়িতে তাঁরই পূজা হয়। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি হয়—রক্ষাকালী পূজা করতে হয়। শ্মশানকালীর সংহারমূর্তি। শব, শিবা, ডাকিনী, যোগিনী মধ্যে শ্মশানের উপর থাকেন। রুধিরধারা, গলায় মুণ্ডমালা, কটিতে নরহস্তের কোমরবন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নীর কাছে যেমন একটা ন্যাতা-ক্যাতার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নী পাঁচরকম জিনিস তুলে রাখে। (কেশবের ও সকলের হাস্য)
In plain words
"Syamakali has much of a tender aspect; She grants boons and banishes fear. It is She who is worshipped in householders' homes. When there is epidemic, famine, earthquake, drought or flood, Rakshakali must be worshipped. Smasanakali is the form of destruction. She dwells in the cremation ground amid corpses, jackals, dakinis and yoginis. Streams of blood; a garland of heads round Her neck; a girdle of human hands round Her waist. When the world is destroyed, at the great dissolution, the Mother gathers up the seeds of creation. It is like the housewife who keeps a pot of odds and ends and stores all sorts of things in it." Keshab and everyone laughed.