Paragraph 82
“ঈশ্বরের নামে এমন বিশ্বাস হওয়া চাই—‘কি, আমি তাঁর নাম করেছি, আমার এখনও পাপ থাকবে! আমার আবার পাপ কি! আমার আবার বন্ধন কি?’ কৃষ্ণকিশোর পরম হিন্দু, সদাচারনিষ্ঠ ব্রাহ্মণ, সে বৃন্দাবনে গিছল। একদিন ভ্রমণ করতে করতে তার জলতৃষ্ণা পেয়েছিল। একটা কুয়ার কাছে গিয়ে দেখলে, একজন লোক দাঁড়িয়ে রয়েছে। তাকে বললে, ওরে তুই একঘটি আমায় জল দিতে পারিস? তুই কি জাত? সে বললে, ঠাকুর মহাশয়, আমি হীন জাত—মুচি। কৃষ্ণকিশোর বললে, তুই বল, শিব। নে, এখন জল তুলে দে।
In plain words
"One must have such faith in God's name: 'What! I have taken His name, and shall sin still cling to me? What sin can there be for me? What bondage can there be for me?' Krishnakishore was a devout Hindu, a brahmin strict in his conduct, and he went to Vrindavan. One day as he was walking about he became thirsty. He went to a well and saw a man standing there. He said to him, 'Hey, can you give me a jug of water? What caste are you?' The man said, 'Revered sir, I am of a low caste, a cobbler.' Krishnakishore said, 'Say "Siva". Now draw the water for me.'