Paragraph 93
“কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সংসারে থেকেও এক-একবার নির্জনে বাস করতে হয়। সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য তিনদিনও কাঁদা যায় সেও ভাল। এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তাঁর চিন্তা যদি করা যায়, সেও ভাল। লোক মাগছেলের জন্য একঘটি কাঁদে, ঈশ্বরের জন্য কে কাঁদছে বল? নির্জনে থেকে মাঝে মাঝে ভগবানের জন্য সাধন করতে হয়। সংসারের ভিতর কর্মের মধ্যে থেকে, প্রথমাবস্থায় মন স্থির করতে অনেক ব্যাঘাত হয়। ফুটপাতের গাছ; যখন চারা থাকে, বেড়া না দিলে ছাগল-গরুতে খেয়ে ফেলে। প্রথমাবস্থায় বেড়া; গুঁড়ি হলে আর বেড়ার দরকার থাকে না। গুঁড়িতে হাতি বেঁধে দিলেও কিছু হয় না।
In plain words
"But one cannot become a King Janaka all of a sudden. King Janaka practised much austerity in solitude. Even while living in the world, one has to live in solitude from time to time. If you can go away from the world, alone, and weep for God even for three days, that is good. Even if you find the time to think of Him in solitude for one day, that too is good. People shed a whole jugful of tears for wife and children; tell me, who weeps for God? From time to time one must stay in solitude and practise sadhana for God. Living in the world, in the midst of work, it is very hard at first to make the mind steady. It is like a young tree by the footpath: while it is a sapling, the goats and cattle eat it up unless you put a fence round it. A fence at first; once the trunk is grown, a fence is no longer needed. You may then tie an elephant to the trunk and it will come to no harm.