Paragraph 94

Paragraph 94

“রোগটি হচ্ছে বিকার। আবার যে-ঘরে বিকারের রোগী, সেই ঘরে জলের জালা আর আচার তেঁতুল। যদি বিকারের রোগী আরাম করতে চাও, ঘর থেকে ঠাঁই নাড়া করতে হবে। সংসারী জীব বিকারের রোগী; বিষয়—জলের জালা; বিষয়ভোগতৃষ্ণা—জলতৃষ্ণা। আচার তেঁতুল মনে করলেই মুখে জল সরে, কাছে আনতে হয় না; এরূপ জিনিসও ঘরে রয়েছে; যোষিৎসঙ্গ। তাই নির্জনে চিকিৎসা দরকার।

In plain words

"The disease is typhoid. And in the very room where the typhoid patient lies there are a jar of water and pickled tamarind. If you want the patient to get well, you must move him out of that room. The worldly man is the typhoid patient; worldly things are the water jar; the craving for enjoyment is the thirst for water. Merely to think of pickled tamarind makes the mouth water; you need not bring it near. And such things are in the house too: the company of women. So treatment in solitude is needed.