Paragraph 95
“বিবেক-বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার-সমুদ্রে কামক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক-বৈরাগ্য—হলুদ। সদসৎ বিচারের নাম বিবেক। ঈশ্বরই সৎ, নিত্যবস্তু। আর সব অসৎ, অনিত্য; দুইদিনের জন্য। এইটি বোধ আর ঈশ্বরে অনুরাগ। তাঁর উপর টান—ভালবাসা। গোপীদের কৃষ্ণের উপর যেরূপ টান ছিল। একটা গান শোন ঃ
In plain words
"One should live in the world after gaining discrimination and dispassion. In the sea of the world there are the crocodiles of lust, anger and the rest. If you rub turmeric on your body before going into the water, there is nothing to fear from the crocodiles. Discrimination and dispassion are the turmeric. Discrimination means sifting the real from the unreal. Only God is real, the eternal Substance. Everything else is unreal and passing, here for two days. One must know this, and one must love God. One must feel the pull toward Him: love. Like the pull the gopis felt toward Krishna. Listen to a song: