Paragraph 105

Paragraph 105

“আপনার লোক তা এরূপ হয়ে থাকে। লব কুশ যে রামের সঙ্গে যুদ্ধ করেছিলেন। আবার জানো মায়ে-ঝিয়ে আলাদা মঙ্গলবার করে। মার মঙ্গল, আর মেয়ের মঙ্গল যেন দুটো আলাদা। কিন্তু এর মঙ্গলে ওর মঙ্গল হয়, ওর মঙ্গলে এর মঙ্গল হয়। তেমনি তোমাদের এর একটি সমাজ আছে; আবার ওর একটি দরকার। (সকলের হাস্য) তবে এ-সব চাই। যদি বল ভগবান নিজে লীলা করেছেন, সেখানে জটিলে-কুটিলের কি দরকার? জটিলে-কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না! (সকলের হাস্য) জটিলে-কুটিলে না থাকলে রগড় হয় না। (উচ্চহাস্য)

In plain words

"It happens like that between one's own people. Lava and Kusa fought with Rama, you know. And you know that mother and daughter keep separate Tuesday vows. The mother's good and the daughter's good seem to be two separate things. But the good of the one is the good of the other, and the good of the other is the good of the one. In the same way, one of you has a Samaj, and the other must have one too." Everyone laughed. "But all this is needed. You may say that when God Himself sported on earth, what need was there of a Jatila and a Kutila? But without a Jatila and a Kutila the play does not flourish!" Everyone laughed. "There's no fun without Jatila and Kutila." There was loud laughter.