Paragraph 130
“শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়ল, না করলে নয়, সেটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভাল নয়—ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগল; কালীদর্শন আর হলো না। (হাস্য) আগে জো-সো করো, ধাক্কাধুক্কি খেয়েও কালীদর্শন করতে হয়, তারপর দান যত কর আর না কর। ইচ্ছা হয় খুব কর। ঈশ্বরলাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন, তাঁকে কি বলবে কতকগুলো হাসপাতাল, ডিস্পেনসারি করে দাও? (হাস্য) ভক্ত কখনও তা বলে না বরং বলবে, ‘ঠাকুর! আমায় পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখ, পাদপদ্মে শুদ্ধাভক্তি দাও।’
In plain words
"Sambhu Mallick talked about hospitals, dispensaries, schools, roads and tanks. I said: Whatever comes before you and must be done, do that, without desire. It is not good to take on more work of your own accord: one forgets God. A man went to Kalighat and spent all his time giving alms; he never got to see Kali." There was laughter. "First push your way in somehow, take the jostling, and see Kali. After that, give as much or as little as you like. Give freely if you wish. Work is only for the sake of reaching God. So I said to Sambhu: If God appeared before you, would you ask Him to build you some hospitals and dispensaries?" There was laughter. "A devotee never says that. Rather he will say, 'Lord! Give me a place at Your lotus feet, keep me always with You, give me pure devotion to Your lotus feet.'