Paragraph 131
“কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে-কর্ম করতে বলেছে, কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ। বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজী চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়। বেশি দেরি সয় না। এখন ডি গুপ্ত! কলিযুগে ভক্তিযোগ, ভগবানের নামগুণগান আর প্রার্থনা। ভক্তিযোগই যুগধর্ম। (ব্রাহ্মভক্তদের প্রতি) তোমাদেরও ভক্তিযোগ, তোমরা হরিনাম কর, মায়ের নামগুণগান কর, তোমরা ধন্য! তোমাদের ভাবটা বেশ। বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বল না। ওরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি (Person) বল, এও বেশ। তোমরা ভক্ত। ব্যাকুল হয়ে ডাকলে তাঁকে অবশ্য পাবে।”
In plain words
"The path of work is very hard. The work the scriptures enjoin is very hard to do in the Kaliyuga. Life depends on food. One cannot do much work. When a man has fever and you go for Ayurvedic treatment, in the meantime the patient is gone. He cannot wait long. Nowadays it has to be D. Gupta's patent medicine! In the Kaliyuga it is the path of devotion: singing God's name and glories, and prayer. The path of devotion is the religion of this age." Then, to the Brahmo devotees: "Yours too is the path of devotion. You chant Hari's name and sing the Mother's name and glories; you are blessed! Your attitude is very good. You do not call the world a dream, as the Vedantists do. You are not knowers of Brahman of that kind; you are devotees. You speak of God as a Person, and that too is good. You are devotees. If you call on Him with longing, you will surely reach Him."