Paragraph 134
জাহাজ কয়লাঘাটে এইবার ফিরিয়া আসিল। সকলে নামিবার উদ্যোগ করিতে লাগিলেন। ঘরের বাহিরে আসিয়া দেখেন, কোজাগরের পূর্ণচন্দ্র হাসিতেছে, ভাগীরথী-বক্ষে কৌমুদীর লীলাভূমি হইয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্য গাড়ি আনিতে দেওয়া হইল। কিয়ৎক্ষণ পরে মাস্টার ও দু-একটি ভক্তের সহিত ঠাকুর গাড়িতে উঠিলেন। কেশবের ভ্রাতুষ্পুত্র নন্দলালও গাড়িতে উঠিলেন, ঠাকুরের সঙ্গে খানিকটা যাবেন।
In plain words
Now the steamer came back to the Coal Ghat. Everyone began to get ready to go ashore. Coming out of the cabin they saw the full moon of the Kojagari night smiling, and the bosom of the Ganges had become a playground of moonlight. A carriage was sent for to take Sri Ramakrishna. A little later the Master got into the carriage with M. and a devotee or two. Keshab's nephew Nandalal also got in; he was to go part of the way with the Master.