Paragraph 135
গাড়িতে সকলে বসিলে পর ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কই তিনি কই—অর্থাৎ কেশব কই? দেখিতে দেখিতে কেশব একাকী আসিয়া উপস্থিত। মুখে হাসি। আসিয়া জিজ্ঞাসা করিলেন, কে কে এঁর সঙ্গে যাবে? সকলে গাড়িতে বসিলে পর, কেশব ভূমিষ্ঠ হইয়া ঠাকুরের পদধূলি গ্রহণ করিলেন। ঠাকুরও সস্নেহে সম্ভাষণ করিয়া বিদায় দিলেন।
In plain words
When everyone was seated in the carriage, the Master asked, "Where is he? Where?" meaning, "Where is Keshab?" In a moment Keshab came up alone, smiling. He asked, "Who are going with him?" When they were all seated, Keshab bowed to the ground and touched the Master's feet, taking their dust. The Master, too, spoke to him affectionately and bade him good-bye.