Paragraph 136
গাড়ি চলিতে লাগিল। ইংরেজটোলা। সুন্দর রাজপথ। পথের দুইদিকে সুন্দর সুন্দর অট্টালিকা। পূর্ণচন্দ্র উঠিয়াছে, অট্টালিকাগুলি যেন বিমল শীতল চন্দ্রকিরণে বিশ্রাম করিতেছে। দ্বারদেশে বাষ্পীয় দীপ, কক্ষমধ্যে দীপমালা, স্থানে স্থানে হার্মোনিয়াম, পিয়ানো সংযোগে ইংরেজ মহিলারা গান করিতেছে। ঠাকুর আনন্দে হাস্য করিতে করিতে যাইতেছেন। হঠাৎ বললেন, “আমার জলতৃষ্ণা পাচ্ছে; কি হবে?” কি করা যায়! নন্দলাল “ইণ্ডিয়া ক্লাবের” (Indian Club) নিকট গাড়ি থামাইয়া উপরে জল আনিতে গেলেন, কাচের গ্লাসে করিয়া জল আনিলেন। ঠাকুর সহাস্যে জিজ্ঞাসা করিলেন, “গ্লাসটি ধোয়া তো?” নন্দলাল বললেন, ‘হাঁ’। ঠাকুর সেই গ্লাসে জলপান করিলেন।
In plain words
The carriage moved off. The English quarter. A fine broad road. On both sides of the road, beautiful mansions. The full moon had risen, and the mansions seemed to be resting in the clear, cool moonlight. Gas lamps at the doors, rows of lights inside the rooms, and here and there English ladies singing to the harmonium or the piano. The Master went along laughing with joy. Suddenly he said, "I am thirsty. What shall we do?" What could be done? Nandalal stopped the carriage at the Indian Club and went upstairs for water, and brought it in a glass. The Master asked with a smile, "Is the glass washed?" Nandalal said, "Yes." The Master drank the water from that glass.