Paragraph 141

Paragraph 141

ঠাকুর বসিয়া সহাস্যে গল্প করিতেছেন, এমন সময়ে নরেন্দ্র আসিয়া পৌঁছিলেন, তখন ঠাকুরের আনন্দ যেন দ্বিগুণ হইল। তিনি বলিলেন, “আজ কেশব সেনের সঙ্গে কেমন জাহাজে করে বেড়াতে গিছিলাম। বিজয় ছিল, এরা সব ছিল।” মাস্টারকে নির্দেশ করিয়া বলিলেন, “একে জিজ্ঞাসা কর, কেমন বিজয় আর কেশবকে বললুম, মায়ে-ঝিয়ে মঙ্গলবার, আর জটিলে-কুটিলে না থাকলে লীলা পোষ্টাই হয় না—এই সব কথা। (মাস্টারের প্রতি) কেমন গা?”

In plain words

The Master was sitting there, talking and laughing, when Narendra arrived, and then the Master's joy seemed to double. He said, "Today I went on such a trip on the steamer with Keshab Sen. Vijay was there, and all these were there." Pointing to M., he said, "Ask him what I told Vijay and Keshab about mother and daughter and their Tuesday vows, and how without Jatila and Kutila the play does not flourish: all those things." Then, to M.: "Isn't that so?"