Paragraph 140
নরেন্দ্র পাড়াতেই থাকেন। ঠাকুর নরেন্দ্রকে ডাকিতে পাঠাইলেন। এদিকে বাড়ির লোকেরা দোতলার ঘরে ঠাকুরকে বসাইলেন। ঘরের মেঝেতে চাদর পাতা, দু-চারটা তাকিয়া তার উপর; কক্ষ-প্রাচীরে সুরেন্দ্রের বিশেষ যত্নে প্রস্তুত ছবি (Oil Painting) যাহাতে কেশবকে ঠাকুর দেখাইতেছেন হিন্দু, মুসলমান, খ্রীষ্টান, বৌদ্ধ সকল ধর্মের সমন্বয়। আর বৈষ্ণব, শাক্ত, শৈব ইত্যাদি সকল সম্প্রদায়ের সমন্বয়।
In plain words
Narendra lived in the same neighbourhood. The Master sent for Narendra. Meanwhile the people of the house seated the Master in a room upstairs. On the floor a sheet had been spread, with a few bolsters on it. On the wall hung a picture, an oil painting, that Surendra had had made with special care. In it the Master points out to Keshab the harmony of all religions, Hindu, Muslim, Christian and Buddhist, and the harmony of all the sects, Vaishnava, Sakta, Saiva and the rest.