Paragraph 10

Paragraph 10

সমাজগৃহের প্রধান প্রকোষ্ঠমধ্যে বেদী রচনা হইয়াছে। সে-স্থান লোকে পরিপূর্ণ। সম্মুখে দালান, সেখানে পরমহংসদেব সমাসীন, সেখানেও লোক। আর দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর—সে-ঘরেও লোক—ঘরের দ্বারদেশে উদ্‌গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান। দালানে উঠিবার সোপানপরম্পরা একপ্রান্ত হইতে অপরপ্রান্ত পর্যন্ত বিস্তৃত। সেই সোপানও লোকে লোকাকীর্ণ; সোপানের অনতিদূরে ২/৩টি বৃক্ষ, পার্শ্বে লতামণ্ডপ—সেখানে কয়েকখানি কাষ্ঠাসন। তথা হইতেও লোক উদ্‌গ্রীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে। সারিসারি ফল ও পুষ্পের বৃক্ষ, মধ্যে পথ। বৃক্ষসকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে, যেন আনন্দভরে মস্তক অবনত করিয়া তাঁহাকে অভ্যর্থনা করিতেছে।

In plain words

In the main room of the hall the altar has been set up. That room is full of people. In front of it is a verandah where the Paramahamsa is seated, and there are people there too. On either side of the verandah is a room, and those rooms are full too, with people standing at the doors, craning their necks. Steps leading up to the verandah run from one end of it to the other, and the steps too are thronged with people. A little way from the steps stand two or three trees, and beside them an arbour with a few wooden benches; from there too people are looking towards the great soul, craning forward, all ears. There are rows of fruit trees and flowering trees with a path between them. The trees sway a little in the breeze, as if bowing their heads in joy to welcome him.