Paragraph 11

Paragraph 11

ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন। এখন সব চক্ষু এককালে তাঁহার আনন্দমূর্তির উপর পতিত হইল। যতক্ষণ নাট্যশালায় অভিনয় আরম্ভ না হয়, ততক্ষণ দর্শকবৃন্দের মধ্যে কেহ হাসিতেছে, কেহ বিষয়কর্মের কথা কহিতেছে, কেহ একাকী অথবা বন্ধুসঙ্গে পাদচারণ করিতেছে, কেহ পান খাইতেছে, কেহ বা তামাক খাইতেছে; কিন্তু যাই ড্রপসিন উঠিয়া গেল, অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্যমন হইয়া একদৃষ্টে নাট্যরঙ্গ দেখিতে থাকে! অথবা নানা পুষ্প-পরিভ্রমণকারী ষট্‌পদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্মমধু পান করিতে ছুটিয়া আসে!

In plain words

The Master, the Paramahamsa, took his seat, smiling. Now all eyes fell at once upon his form full of bliss. Until a play begins in a theatre, some of the audience are laughing, some are talking about business, some are walking about alone or with friends, some chewing betel, some smoking; but the moment the drop-scene goes up, everyone stops talking and watches the play intently, with a single mind! Or it was as when bees that wander over many kinds of flowers find a lotus, and leave every other flower to come rushing to drink the lotus's honey!