Paragraph 37

Paragraph 37

“তমোগুণকে মোড় ফিরিয়ে দিলে ঈশ্বরলাভ হয়। তাঁর কাছে জোর কর; তিনি তো পর নন, তিনি আপনার লোক। আবার দেখ, এই তমোগুণকে পরের মঙ্গলের জন্য ব্যবহার করা যায়। বৈদ্য তিনপ্রকার—উত্তম বৈদ্য, মধ্যম বৈদ্য, অধম বৈদ্য। যে বৈদ্য এসে নাড়ী টিপে ‘ঔষধ খেও হে’ এই কথা বলে চলে যায়, সে অধম বৈদ্য—রোগী খেলে কিনা এ-খবর সে লয় না। যে বৈদ্য রোগীকে ঔষধ খেতে অনেক করে বুঝায়—যে মিষ্ট কথাতে বলে, ‘ওহে ঔষধ না খেলে কেমন করে ভাল হবে! লক্ষ্মীটি খাও, আমি নিজে ঔষধ মেড়ে দিচ্ছি খাও’—সে মধ্যম বৈদ্য। আর যে বৈদ্য, রোগী কোন মতে খেলে না দেখে বুকে হাঁটু দিয়ে, জোর করে ঔষধ খাইয়ে দেয়—সে উত্তম বৈদ্য। এই বৈদ্যের তমোগুণ, এ-গুণে রোগীর মঙ্গল হয়, অপকার হয় না।

In plain words

"If tamas is turned around it leads to God. Use force with Him: He is no stranger, He is our very own. And see, this tamas can be used for the good of others too. There are three kinds of physician: the best, the middling and the worst. The physician who comes, feels the pulse, says 'Take your medicine, now,' and goes away is the worst kind of physician: he does not bother to find out whether the patient took it. The physician who reasons with the patient at length to make him take the medicine, who speaks sweetly and says, 'Now, how will you get well if you don't take your medicine? Take it, there's a good fellow; look, I am mixing it for you myself, take it,' is the middling physician. And the physician who sees that the patient will not take it on any account, puts his knee on his chest and makes him swallow it by force, is the best physician. This is the physician's tamas; it does the patient good, not harm.