Paragraph 43
শ্রীরামকৃষ্ণ—তাঁর ইতি করা যায় না। তিনি নিরাকার আবার সাকার। ভক্তের জন্য তিনি সাকার। যারা জ্ঞানী অর্থাৎ জগৎকে যাদের স্বপ্নবৎ মনে হয়েছে, তাঁদের পক্ষে তিনি নিরাকার। ভক্ত জানে আমি একটি জিনিস, জগৎ একটি জিনিস। তাই ভক্তের কাছে ঈশ্বর ‘ব্যক্তি’ (Personal God) হয়ে দেখা দেন। জ্ঞানী—যেমন বেদান্তবাদী—কেবল নেতি নেতি বিচার করে। বিচার করে জ্ঞানীর বোধে বোধ হয় যে, “আমি মিথ্যা, জগৎও মিথ্যা—স্বপ্নবৎ।” জ্ঞানী ব্রহ্মকে বোধে বোধ করে। তিনি যে কি, মুখে বলতে পারে না।
In plain words
Sri Ramakrishna: No one can set a limit to Him. He is without form, and again He has form. For the devotee He has form. For the jnanis, that is, those to whom the world has come to seem like a dream, He is formless. The devotee knows that he is one thing and the world is another. So to the devotee God appears as a Person, a Personal God. The jnani, the Vedantist for instance, reasons only "Not this, not this." By such reasoning the jnani comes to know in his own experience, "I am unreal, and the world too is unreal, like a dream." The jnani knows Brahman by realizing it within. What Brahman is, he cannot say in words.