Paragraph 44
“কিরকম জান? যেন সচ্চিদানন্দ-সমুদ্র—কূল-কিনারা নাই—ভক্তিহিমে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়—বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি ব্যক্তভাবে, কখন কখন সাকার রূপ ধরে থাকেন। জ্ঞান-সূর্য উঠলে সে বরফ গলে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না।—তাঁর রূপও দর্শন হয় না। কি তিনি মুখে বলা যায় না। কে বলবে? যিনি বলবেন, তিনিই নাই। তাঁর ‘আমি’ আর খুঁজে পান না।
In plain words
"Do you know what it is like? Think of an ocean of Existence-Knowledge-Bliss with no shore and no bound. In places the water freezes into ice in the cold of devotion; it sets in the shape of ice. That is to say, for the devotee He takes on a manifest form, sometimes a form with shape. When the sun of knowledge comes up, that ice melts, and then God is no longer felt to be a Person, nor is His form seen. What He is cannot be told in words. Who is to tell it? The one who would tell it is no longer there. He cannot find his 'I' any more.