Paragraph 66
“একজন বাহ্যে গিছিল। সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আর একজনকে বললে, ‘দেখ, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম।’ লোকটি উত্তর করলে, ‘আমি যখন বাহ্যে গিছিলাম আমিও দেখেছি—তা সে লাল রঙ হতে যাবে কেন? সে যে সবুজ রঙ!’ আর-একজন বললে, ‘না না— আমি দেখেছি, হলদে!’ এইরূপে আরও কেউ কেউ বললে, ‘না জরদা, বেগুনী, নীল’ ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে, একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, ‘আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি— তোমরা যা যা বলছ, সব সত্য— সে কখন লাল, কখন সবুজ, কখন হলদে, কখন নীল আরও সব কত কি হয়! বহুরূপী। আবার কখনও দেখি, কোনও রঙই নাই। কখনও সগুণ, কখনও নির্গুণ।’
In plain words
"A man had gone out to the fields to relieve himself. He saw that there was a creature on a tree. He came back and said to another man, 'Listen, I have just seen a beautiful red creature on such-and-such a tree.' The man answered, 'When I went out to the fields I saw it too. But why should it be red? It is green!' Another said, 'No, no, I have seen it: it is yellow!' Others in the same way said, 'No, it is amber,' 'violet,' 'blue,' and so on. In the end they quarrelled. Then they went to the foot of the tree and saw a man sitting there. When they asked him, he said, 'I live at the foot of this tree, and I know that creature very well. All that you are saying is true. Now it is red, now green, now yellow, now blue, and who knows how many other things besides! It is a chameleon. And at times I see it with no colour at all. Sometimes with attributes, sometimes without.'