Paragraph 87
“সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়। পূজা-জপাদি কর্ম, বিষয়কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হৈ-চৈ থাকে। যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে। এমন কি তাঁর নামগুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। (শিবনাথের প্রতি) যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম, গুণকথা অনেক হয়েছে। যাই তুমি এসে পড়েছ, অমনি সে-সব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে, ‘এই যে শিবনাথবাবু এসেছেন।’ তোমার বিষয়ে অন্য সব কথা বন্ধ হয়ে যায়।
In plain words
"When samadhi comes, all work falls away. Work of worship and japa and the rest, worldly work, all of it drops off. At first there is a great to-do about work. The further you go towards God, the less the show of work becomes, until even the singing of His name and glories stops." Then, to Sivanath: "As long as you had not come to the meeting there was much talk of your name and your virtues. But the moment you arrived, all that talk stopped. Then it is joy enough just to see you. People then say, 'Here is Sivanath Babu!' and all other talk about you stops.