Paragraph 94

Paragraph 94

“সমাধিস্থ হবার পর প্রায় শরীর থাকে না। কারু কারু লোকশিক্ষার জন্য শরীর থাকে— যেমন নারদাদির। আর চৈতন্যদেবের মতো অবতারদের। কূপ খোঁড়া হয়ে গেলে, কেহ কেহ ঝুড়ি-কোদাল বিদায় করে দেয়। কেউ কেউ রেখে দেয়—ভাবে, যদি পাড়ার কারু দরকার হয়। এরূপ মহাপুরুষ জীবের দুঃখে কাতর। এরা স্বার্থপর নয় যে, আপনাদের জ্ঞান হলেই হল। স্বার্থপর লোকের কথা তো জানো। এখানে মোত্‌ বললে মুত্‌বে না, পাছে তোমার উপকার হয়। (সকলের হাস্য) এক পয়সার সন্দেশ দোকান থেকে আনতে দিলে চুষে চুষে এনে দেয়। (সকলের হাস্য)

In plain words

"After samadhi the body hardly ever remains. In some it remains for the teaching of mankind, as in Narada and others like him, and in Avataras like Chaitanya. When a well has been dug, some people throw away the basket and spade. Others keep them, thinking that someone in the neighbourhood may need them. Great souls like these are moved by the sufferings of men. They are not selfish, thinking it enough that they themselves have knowledge. You know what selfish people are like. Ask them to make water here and they won't, in case it does you some good!" Everyone laughed. "Send one to a shop for a pice-worth of sweets, and he will suck at them all the way back before he hands them over." Everyone laughed.