Paragraph 103
“তবে দর্শনের পর ভক্তের সাধ হয় তাঁর লীলা কি, দেখি। রামচন্দ্র রাবণবধের পর রাক্ষসপুরী প্রবেশ করলেন; বুড়ী নিকষা দৌড়ে পালাতে লাগল। লক্ষ্মণ বললেন, ‘রাম! একি বলুন দেখি, এই নিকষা এত বুড়ী, কত পুত্রশোক পেয়েছে, তার এত প্রাণের ভয়, পালাচ্ছে!’ রামচন্দ্র নিকষাকে অভয় দান করে সম্মুখে আনিয়ে জিজ্ঞাসা করাতে নিকষা বললে, ‘রাম, এতদিন বেঁচে আছি বলে তোমার এত লীলা দেখলাম, তাই আরও বাঁচবার সাধ আছে। তোমার আরও কত লীলা দেখব।’ (সকলের হাস্য)
In plain words
"After the vision of God the devotee longs to see what His play is. After Ramachandra had killed Ravana He entered the city of the rakshasas, and old Nikasha began to run away. Lakshmana said, 'Rama, just tell me what this is! Nikasha is so old, she has lost so many sons, yet she fears so much for her life that she is running away!' Ramachandra granted Nikasha freedom from fear, had her brought before Him and asked her. And Nikasha said, 'Rama, it is because I have lived so long that I have seen so much of Your play, so I long to live still longer. I shall see so much more of Your play!'" Everyone laughed.