Paragraph 109

Paragraph 109

সমাজগৃহে এইবার সন্ধ্যাকালীন উপাসনা হইল। রাত্রি প্রায় সাড়ে আটটা। সন্ধ্যার চার-পাঁচ দণ্ডের পর রাত্রি জ্যোৎস্নাময়ী হইল। উদ্যানের বৃক্ষরাজি লতাপল্লব শরচ্চন্দ্রের বিমলকিরণে যেন ভাসিতে লাগিল। এদিকে সমাজগৃহে সংকীর্তন আরম্ভ হইয়াছে। ভগবান শ্রীরামকৃষ্ণ হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন, ব্রাহ্মভক্তেরা খোল-করতালি লইয়া তাঁহাকে বেড়িয়া বেড়িয়া নাচিতেছেন। সকলেই ভাবে মত্ত, যেন শ্রীভগবানের সাক্ষাৎকার লাভ করিয়াছেন! হরিনামের রোল উত্তরোত্তর উঠিতেছে। চারিদিকে গ্রামবাসীরা হরিনাম শুনিতেছেন, আর মনে মনে উদ্যানস্বামী ভক্ত বেণীমাধবকে কতই ধন্যবাদ দিতেছেন।

In plain words

Now the evening service was held in the hall of the Samaj. It was about half past eight at night. Some two hours after dusk the night grew bright with moonlight. The trees and creepers of the garden seemed to float in the clear rays of the autumn moon. Meanwhile, in the hall of the Samaj, the sankirtan had begun. Bhagavan Sri Ramakrishna was dancing, drunk with the love of Hari, and the Brahmo devotees, with drums and cymbals, danced round and round him. Everyone was lost in divine feeling, as though they had come face to face with God! The sound of Hari's name rose higher and higher. All around, the villagers heard the name of Hari, and in their hearts they thanked Benimadhav, the devotee who owned the garden, again and again.