Paragraph 6
শ্রীরামকৃষ্ণ আজ গড়ের মাঠে উইলসনের সার্কাস দেখিতে যাইতেছেন। মাঠে পৌঁছিয়া টিকিট কেনা হইল। আট আনার অর্থাৎ শেষশ্রেণীর টিকিট। ভক্তেরা ঠাকুরকে লইয়া উচ্চস্থানে উঠিয়া এক বেঞ্চির উপরে বসিলেন। ঠাকুর আনন্দে বলিতেছেন, “বাঃ, এখান থেকে বেশ দেখা যায়।”
In plain words
Today Sri Ramakrishna is going to see Wilson's circus on the Maidan. When they reach the ground, tickets are bought: eight-anna tickets, that is, the cheapest class. The devotees take the Master up to a high place and sit down on a bench. The Master says happily, "Ah, one can see very well from here."