Paragraph 23

Paragraph 23

বিশ্বাসবাবু অনেকক্ষণ বসিয়াছিলেন, এখন উঠিয়া গেলেন। তাঁহার অনেক টাকা ছিল, কিন্তু চরিত্র মলিন হওয়াতে সমস্ত উড়িয়া গিয়াছে। এখন পরিবার, কন্যা প্রভৃতি কাহাকেও দেখেন না। বলরাম তাঁহার কথা পাড়াতে ঠাকুর বলিলেন, “ওটা লক্ষ্মীছাড়া দারিদ্দির। গৃহস্থের কর্তব্য আছে, ঋণ আছে, দেব-ঋণ, পিতৃ-ঋণ, ঋষি-ঋণ আবার পরিবারদের সম্বন্ধে ঋণ আছে। সতী স্ত্রী হলে তাকে প্রতিপালন; সন্তানদিগকে প্রতিপালন যতদিন না লায়েক হয়।

In plain words

Biswas Babu, who had been sitting there a long while, now got up and left. He had once had a great deal of money, but it had all gone because of his loose living. Now he did not look after his wife or daughter or anyone. When Balaram spoke of him the Master said: "That one is a luckless pauper. A householder has duties, debts: the debt to the gods, the debt to the ancestors, the debt to the rishis, and also a debt to his family. If his wife is chaste, he must support her; and he must bring up his children until they are of age.