Paragraph 3
পরের রবিবারে (১৯শে নভেম্বর ১৮৮২ খ্রীষ্টাব্দ) ৺জগদ্ধাত্রীপূজা, সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘর বাহির করিতেছেন—কখন ঠাকুর আসেন। মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, “তুমি এসেছ, আর তিনি কোথায়?” এমন সময় ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনোমোহনের বাড়ি, ঠাকুর প্রথমে সেখানে নামিলেন, সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্রের বাড়িতে আসিবেন।
In plain words
The following Sunday, the nineteenth of November, 1882, is the worship of Jagaddhatri, and Surendra has invited the Master. He keeps going in and out of the house, wondering when the Master will come. When he sees M. he asks, "You have come; and where is he?" At that moment the Master's carriage draws up. Sri Manomohan's house is close by; the Master gets down there first, and after resting a little will come on to Surendra's.