Paragraph 4
মনোমোহনের বৈঠকখানায় ঠাকুর বলিতেছেন, “যে অকিঞ্চন, যে দীন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জাব যেমন গরুর প্রিয়! দুর্যোধন অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগল; কিন্তু তার বাটীতে ঠাকুর গেলেন না। তিনি বিদুরের বাটী গেলেন। তিনি ভক্তবৎসল, বৎসের পাছে যেমন গাভী ধায় সেইরূপ তিনি ভক্তের পাছে পাছে যান।”
In plain words
In Manomohan's parlour the Master is saying: "The devotion of one who has nothing, who is lowly, is dear to God, as fodder mixed with oil-cake is dear to the cow! Duryodhana made a great show of his money and his splendour, yet the Lord did not set foot in his house; it was Vidura's house He went to. He loves His devotees; as the cow runs after her calf, so He follows His devotee."