Paragraph 5

Paragraph 5

দক্ষিণেশ্বর কালীবাড়িতে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ভগবান শ্রীরামকৃষ্ণকে দর্শন করিতে আসিয়াছেন। সঙ্গে তিন-চারটি ব্রাহ্মভক্ত। ২৯শে অগ্রহায়ণ, শুক্লা চতুর্থী তিথি। বৃহস্পতিবার, ইংরেজী ১৪ই ডিসেম্বর ১৮৮২ খ্রীষ্টাব্দ। পরমহংসদেবের পরমভক্ত শ্রীযুক্ত বলরামের সহিত ইঁহারা নৌকা করিয়া কলিকাতা হইতে আসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যাহ্নকালে সবে একটু বিশ্রাম করিতেছেন। রবিবারেই বেশি লোক সমাগম হয়। যে-সকল ভক্তেরা একান্তে তাঁহার সহিত কথোপকথন করিতে চান, তাঁহারা প্রায় অন্য দিনেই আসেন।

In plain words

Sri Vijaykrishna Goswami has come to Dakshineswar, to the Kali temple, to see Bhagavan Sri Ramakrishna. With him are three or four Brahmo devotees. It is the twenty-ninth of Agrahayan, the bright fourth lunar day: Thursday, the fourteenth of December 1882 by the English reckoning. They have come by boat from Calcutta with Sri Balaram, a great devotee of the Paramahamsa. At midday Sri Ramakrishna is just taking a little rest. It is on Sundays that most people come; those devotees who wish to talk with him in private come mostly on other days.