Paragraph 6

Paragraph 6

পরমহংসদেব তক্তপোশের উপর উপবিষ্ট। বিজয়, বলরাম, মাস্টার ও অন্যান্য ভক্তেরা পশ্চিমাস্য হইয়া, তাঁহার দিকে মুখ করিয়া কেহ মাদুরের উপর, কেহ শুধু মেঝের উপর বসিয়া আছেন। ঘরের পশ্চিমদিকের দ্বারমধ্য দিয়া ভাগীরথী দেখা যাইতেছিল। শীতকালের স্থিরা স্বচ্ছসলিলা ভাগীরথী। দ্বারের পরই পশ্চিমের অর্ধমণ্ডলাকার বারান্দা, তৎপরেই পুষ্পোদ্যান, তারপর পোস্তা। পোস্তার পশ্চিমগায়ে পুণ্যসলিলা কলুষহারিণী গঙ্গা, যেন ঈশ্বর মন্দিরের পাদমূল আনন্দে ধৌত করিতে করিতে যাইতেছিলেন।

In plain words

The Paramahamsa is seated on his wooden bedstead. Vijay, Balaram, M. and the other devotees sit facing west, towards him, some on a mat and some on the bare floor. Through the western door of the room the Bhagirathi could be seen: the Bhagirathi of the cold season, still and clear. Right past the door lies the semicircular western verandah, then the flower garden, and then the embankment. Along the west side of the embankment flowed the Ganges, holy, cleansing all impurity, as if bathing the foot of God's temple in joy as she went.