Paragraph 7

Paragraph 7

শীতকাল, তাই সকলের গায়ে গরম কাপড়। বিজয় শূলবেদনায় দারুণ যন্ত্রণা পান; তাই সঙ্গে শিশি করিয়া ঔষধ আনিয়াছেন—ঔষধ সেবনের সময় হইলে খাইবেন। বিজয় এখন সাধারণ ব্রাহ্মসমাজের একজন বেতনভোগী আচার্য। সমাজের বেদীর উপর বসিয়া তাঁহাকে উপদেশ দিতে হয়। তবে এখন সমাজের সহিত নানা বিষয়ে মতভেদ হইতেছে। কর্ম স্বীকার করিয়াছেন, কি করেন—স্বাধীনভাবে কথাবার্তা বা কার্য করিতে পারেন না। বিজয় অতি পবিত্র বংশে—অদ্বৈত গোস্বামীর বংশে জন্মগ্রহণ করিয়াছেন। অদ্বৈত গোস্বামী জ্ঞানী ছিলেন—নিরাকার পরব্রহ্মের চিন্তা করিতেন, আবার ভক্তির পরাকাষ্ঠা দেখাইয়া গিয়াছেন। তিনি ভগবান চৈতন্যদেবের একজন প্রধান পার্ষদ—হরিপ্রেমে মাতোয়ারা হইয়া নৃত্য করিতেন—এত আত্মহারা হইতেন যে, নৃত্য করিতে করিতে পরিধানবস্ত্র খসিয়া যাইত। বিজয়ও ব্রাহ্মসমাজে আসিয়াছেন—নিরাকার পরব্রহ্মের চিন্তা করেন; কিন্তু মহাভক্ত পূর্বপুরুষ শ্রীঅদ্বৈতের শোণিত ধমনী মধ্যে প্রবাহিত হইতেছিল, শরীর মধ্যস্থিত হরিপ্রেমের বীজ এখন প্রকাশোন্মুখ—কেবল কাল প্রতীক্ষা করিতেছে! তাই তিনি ভগবান শ্রীরামকৃষ্ণের দেবদুর্লভ হরিপ্রেমে “গরগর মাতোয়ারা” অবস্থা দেখিয়া মুগ্ধ হইয়াছেন। মন্ত্রমুগ্ধ সর্প যেমন ফণা ধরিয়া সাপুড়ের কাছে বসিয়া থাকে, বিজয়ও পরমহংসদেবের শ্রীমুখনিঃসৃত ভাগবত শুনিতে শুনিতে মুগ্ধ হইয়া তাঁহার নিকটে বসিয়া থাকেন। আবার যখন তিনি হরিপ্রেমে বালকের ন্যায় নৃত্য করিতে থাকেন, বিজয়ও তাঁহার সঙ্গে নাচিতে থাকেন।

In plain words

It is winter, so everyone is wrapped in warm clothes. Vijay suffers terrible pain from colic, so he has brought his medicine with him in a bottle, to take when the time comes. Vijay is now a salaried acharya of the Sadharan Brahmo Samaj, and has to give the sermon seated on the platform of the Samaj. But he now differs with the Samaj on many points. He has accepted the post, and what can he do? He cannot speak or act freely. Vijay was born in a very holy family, the line of Advaita Goswami. Advaita Goswami was a jnani: he meditated on the formless Supreme Brahman, and yet he showed devotion at its very height. He was one of the chief companions of Bhagavan Chaitanya, and would dance, mad with the love of Hari, so lost to himself that his cloth would slip off as he danced. Vijay too has come into the Brahmo Samaj and meditates on the formless Supreme Brahman; but the blood of his ancestor, the great devotee Sri Advaita, was flowing in his veins, and the seed of the love of Hari within his body is now ready to break forth: it is only waiting for its time! So he is charmed to see Bhagavan Sri Ramakrishna's state of being "drenched and drunk" with the love of Hari, which even the gods rarely know. As a snake under a spell sits before the snake-charmer with its hood raised, so Vijay sits near the Paramahamsa, enthralled as he listens to the Bhagavata pouring from his holy lips. And when he begins to dance like a child in the love of Hari, Vijay too dances with him.