Paragraph 21

Paragraph 21

“উট কাঁটা ঘাস বড় ভালবাসে। কিন্তু যত খায় মুখ দিয়ে রক্ত দরদর করে পড়ে; তবুও সেই কাঁটা ঘাসই খাবে, ছাড়বে না। সংসারী লোক এত শোক-তাপ পায়, তবু কিছুদিনের পর যেমন তেমনি। স্ত্রী মরে গেল, কি অসতী হল, তবু আবার বিয়ে করবে। ছেলে মরে গেল কত শোক পেলে, কিছুদিন পরেই সব ভুলে গেল। সেই ছেলের মা, যে শোকে অধীর হয়েছিল, আবার কিছুদিন পরে চুল বাঁধল, গয়না পরল! এরকম লোক মেয়ের বিয়েতে সর্বস্বান্ত হয়, আবার বছরে বছরে তাদের মেয়ে ছেলেও হয়! মোকদ্দমা করে সর্বস্বান্ত হয়, আবার মোকদ্দমা করে! যার ছেলে হয়েছে তাদেরই খাওয়াতে পারে না, পরাতে পারে না, ভাল ঘরে রাখতে পারে না, আবার বছরে বছরে ছেলে হয়।

In plain words

"The camel loves thorny grass. But the more it eats, the more the blood streams from its mouth; and still it will go on eating that same thorny grass and will not give it up. Worldly people suffer so much grief and pain, and yet after a few days they are just as they were. A man's wife dies, or turns unfaithful, and still he will marry again. A son dies, and how he grieves; and in a few days he has forgotten it all. The boy's mother, who was beside herself with grief, after a few days does up her hair again and puts on her jewellery! Such people are ruined by their daughters' weddings, and still they go on having daughters and sons year after year! They are ruined by lawsuits, and still they go to law! They cannot feed the children they have, or clothe them, or house them decently, and still another child comes every year.