Paragraph 29

Paragraph 29

শ্রীরামকৃষ্ণ—ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে, এই কামিনী-কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে। তীব্র বৈরাগ্য কাকে বলে? হচ্ছে-হবে, ঈশ্বরের নাম করা যাক—এ-সব মন্দ বৈরাগ্য। যার তীব্র বৈরাগ্য, তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল; মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল। যার তীব্র বৈরাগ্য, সে ভগবান ভিন্ন আর কিছু চায় না। সংসারকে পাতকুয়া দেখে ঃ তার মনে হয়, বুঝি ডুবে গেলুম। আত্মীয়দের কাল সাপ দেখে, তাদের কাছ থেকে পলাতে ইচ্ছা হয়; আর পলায়ও। বাড়ির বন্দোবস্ত করি, তারপর ঈশ্বরচিন্তা করব—এ-কথা ভাবেই না। ভিতরে খুব রোখ।

In plain words

Sri Ramakrishna: If by the grace of God intense renunciation comes, one may be rid of this attachment to woman and gold. What is intense renunciation? "It will come, all in good time; let us take the name of God": all that is feeble renunciation. He who has intense renunciation longs for God with his whole being, as a mother longs for the child of her own womb. He who has intense renunciation wants nothing but God. To him the world is a deep well, and he feels he is drowning in it. His kinsfolk seem to him deadly snakes, and he longs to flee from them; and flee he does. "Let me first put my household in order, and then I will think of God": the thought does not even cross his mind. Inside him there is a fierce resolve.