Paragraph 30
“তীব্র বৈরাগ্য কাকে বলে, একটা গল্প শোন। এক দেশে অনাবৃষ্টি হয়েছে। চাষারা সব খানা কেটে দূর থেকে জল আনছে। একজন চাষার খুব রোখ আছে; সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে, খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয়, ততক্ষণ খানা খুঁড়ে যাবে। এদিকে স্নান করবার বেলা হল। গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল। মেয়ে বললে, ‘বাবা! বেলা হয়েছে, তেল মেখে নেয়ে ফেল।’ সে বললে, ‘তুই যা আমার এখন কাজ আছে।’ বেলা দুই প্রহর একটা হল, তখনও চাষা মাঠে কাজ করছে। স্নান করার নামটি নাই। তার স্ত্রী তখন মাঠে এসে বললে, ‘এখনও নাও নাই কেন? ভাত জুড়িয়ে গেল, তোমার যে সবই বাড়াবাড়ি! না হয় কাল করবে, কি খেয়ে-দেয়েই করবে।’ গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তাকে তাড়া করলে; আর বললে, ‘তোর আক্কেল নেই? বৃষ্টি হয় নাই। চাষবাস কিছুই হল না, এবার ছেলেপুলে কি খাবে? না খেয়ে সব মারা যাবি! আমি প্রতিজ্ঞা করেছি, মাঠে আজ জল আনব তবে নাওয়া-খাওয়ার কথা কবো।’ স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল। চাষা সমস্ত দিন হাড়ভাঙা পরিশ্রম করে, সন্ধ্যার সময় খানার সঙ্গে নদীর যোগ করে দিলে। তখন একধারে বসে দেখতে লাগল যে, নদীর জল মাঠে কুলকুল করে আসছে। তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হল। বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে, ‘নে এখন তেল দে আর একটু তামাক সাজ।’ তারপর নিশ্চিন্ত হয়ে নেয়ে খেয়ে সুখে ভোঁসভোঁস করে নিদ্রা যেতে লাগল! এই রোখ তীব্র বৈরাগ্যের উপমা।
In plain words
"Listen to a story about what intense renunciation is. In a certain country there was a drought. The farmers were all cutting channels to bring water from far away. One farmer had a fierce resolve. One day he vowed that he would go on digging his channel until the water came, until his channel and the river were one. Meanwhile it was time for his bath. His wife sent oil with their daughter. The girl said, 'Father, it is late; rub on the oil and have your bath.' He said, 'Go away, I have work to do now.' It was past midday, one o'clock, and still the farmer was working in the field, with never a thought of bathing. Then his wife came out to the field: 'Why haven't you bathed yet? The rice is getting cold. You overdo everything! Do it tomorrow if you must, or after you've eaten.' The farmer cursed her, took up his spade and went after her, saying, 'Have you no sense? There has been no rain. Nothing has been sown or grown, so what will the children eat this year? You will all die of hunger! I have vowed to bring water to the field today, and only then will I talk of bathing and eating.' Seeing how things stood, his wife ran off. The farmer toiled all day till his bones ached, and in the evening he joined his channel to the river. Then he sat down to one side and watched the water of the river come murmuring into his field. His mind was at peace then, and full of joy. He went home and called to his wife: 'Now give me the oil, and fill me a pipe of tobacco.' Then, free of care, he bathed and ate and went happily to sleep, snoring away! That resolve is the image of intense renunciation.