Paragraph 40

Paragraph 40

“বারশো ন্যাড়া আর তেরশো নেড়ী তার সাক্ষী উদম সাড়ী—এ গল্প তো জান। নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরশো ন্যাড়া শিষ্য ছিল। তারা যখন সিদ্ধ হয়ে গেল, তখন বীরভদ্রের ভয় হল। তিনি ভাবতে লাগলেন, ‘এরা সিদ্ধ হল, লোককে যা বলবে তাই ফলবে; যেদিক দিয়ে যাবে সেইদিকেই ভয়; কেননা, লোক না জেনে যদি অপরাধ করে, তাদের অনিষ্ট হবে।’ এই ভেবে বীরভদ্র তাদের ডেকে বললেন, তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা-আহ্নিক করে এস। ন্যাড়াদের এত তেজ যে, ধ্যান করতে করতে সমাধি হল। কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুঁশ নাই। আবার ভাঁটা পড়েছে তবু ধ্যান ভাঙে না। তেরশোর মধ্যে একশো বুঝেছিল—বীরভদ্র কি বলবেন। গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই, তাই তারা সরে পড়ল, আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না। বাকী বারশো দেখা করলে। বীরভদ্র বললেন, ‘এই তেরশো নেড়ী তোমাদের সেবা করবে। তোমরা এদের বিয়ে কর।’ ওরা বললে, ‘যে আজ্ঞা, কিন্তু আমাদের মধ্যে একশোজন কোথায় চলে গেছে।’ ওই বারশোর এখন প্রত্যেকের সেবাদাসী সঙ্গে থাকতে লাগল। তখন আর সে তেজ নাই, সে তপস্যার বল নাই। মেয়েমানুষ সঙ্গে থাকাতে আর সে বল রইল না; কেননা সে সঙ্গে স্বাধীনতা লোপ হয়ে যায়। (বিজয়ের প্রতি) তোমরা নিজে নিজে তো দেখছ, পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ। আর দেখ, অত পাশ করা, কত ইংরাজী পড়া পণ্ডিত, মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতার গোঁজা দুবেলা খায়। এর কারণ কেবল ‘কামিনী’। বিয়ে করে নদের হাট বসিয়ে আর হাট তোলবার জো নাই। তাই এত অপমানবোধ, অত দাসত্বের যন্ত্রণা।”

In plain words

"'Twelve hundred shaven men and thirteen hundred shaven women, and a bare sari to bear them witness': you know that story. Virabhadra, Nityananda Goswami's son, had thirteen hundred disciples, all with shaven heads. When they became perfected, Virabhadra grew afraid. He began to think, 'They have become siddhas. Whatever they tell people will bear fruit. Whichever way they go, there will be danger, for if people offend them without knowing it, harm will come to them.' Thinking this, Virabhadra called them and said, 'Go to the Ganges and do your evening worship, and then come back.' Such was the power of those shaven ones that as they meditated they went into samadhi. They never knew when the tide came in and passed over their heads. The tide went out again, and still their meditation did not break. Out of the thirteen hundred, one hundred had understood what Virabhadra was going to say. One must not disobey the guru's word, so they slipped away and did not go back to see Virabhadra. The other twelve hundred went to him. Virabhadra said, 'These thirteen hundred shaven women will serve you. Marry them.' They said, 'As you command; but a hundred of us have gone off somewhere.' From then on each of those twelve hundred had a woman to serve him. Then that spirit was gone, and the power of their austerities. With women about them the power did not remain; for in that company freedom is lost." Then, to Vijay: "You can see for yourselves what you have become by taking service under others. And look how men who have passed so many examinations, scholars with so much English learning, take service under a master and swallow the kicks of his boots morning and evening. The only reason is 'woman'. Once a man marries and sets up shop in the market of Nadia, there is no shutting it again. Hence so much humiliation, all that misery of servitude."