Paragraph 39

Paragraph 39

“জয়পুরে গোবিন্দজীর পূজারীরা প্রথম প্রথম বিবাহ করে নাই। তখন খুব তেজস্বী ছিল। রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন, তা তারা যায় নাই। বলেছিল, ‘রাজাকে আসতে বল।’ তারপর রাজা ও পাঁচজনে তাদের বিয়ে দিয়ে দিলেন। তখন রাজার সঙ্গে দেখা করবার জন্য, আর কাহারও ডাকতে হল না। নিজে নিজেই গিয়ে উপস্থিত। ‘মহারাজ, আশীর্বাদ করতে এসেছি, এই নির্মাল্য এনেছি, ধারণ করুন।’ কাজে কাজেই আসতে হয়; আজ ঘর তুলতে হবে, আজ ছেলের অন্নপ্রাশন, আজ হাতেখড়ি—এই সব।

In plain words

"At Jaipur the priests of Govindaji did not marry at first, and in those days they were full of spirit. Once the king sent for them, and they did not go. They said, 'Tell the king to come.' Then the king and the others got them married. After that nobody had to send for them to see the king. They would go of their own accord: 'Maharaja, we have come to bless you; we have brought these flowers from the altar; please wear them.' So of necessity they have to come: today a house has to be built, today it is a son's first rice, today a child's first lesson in letters, and so on.