Paragraph 55

Paragraph 55

“আমি একদিন পঞ্চবটীর কাছ দিয়ে ঝাউতলায় বাহ্যে যাচ্ছিলাম। শুনতে পেলুম যে, একটা কোলা ব্যাঙ খুব ডাকছে। বোধ হল সাপে ধরেছে। অনেকক্ষণ পরে যখন ফিরে আসছি, তখনও দেখি, ব্যাঙটা খুব ডাকছে। একবার উঁকি মেরে দেখলুম কি হয়েছে। দেখি, একটা ঢোঁড়ায় ব্যাঙটাকে ধরেছে—ছাড়তেও পাচ্ছে না—গিলতেও পাচ্ছে না—ব্যাঙটার যন্ত্রণা ঘুচছে না। তখন ভাবলাম, ওরে! যদি জাতসাপে ধরত, তিন ডাকের পর ব্যাঙটা চুপ হয়ে যেত। এ-একটা ঢোঁড়ায় ধরেছে কি না, তাই সাপটারও যন্ত্রণা, ব্যাঙটারও যন্ত্রণা!

In plain words

"One day I was going by the Panchavati to the tamarisk grove to relieve myself. I heard a bullfrog croaking away loudly, and thought a snake must have caught it. A long while after, as I was coming back, I found the frog still croaking away. I peeped in once to see what had happened. I saw that a water snake had caught it: it could neither let it go nor swallow it, and the frog's agony went on and on. Then I thought, 'Ah! If a real cobra had caught it, the frog would have gone quiet after three croaks. But since it is a water snake that has caught it, the snake suffers and the frog suffers too!'