Paragraph 67
“এখানে একজন ব্রাহ্মণ আসা-যাওয়া করত। সে বাহিরে বেশ বিনয়ী ছিল। কিছুদিন পরে আমরা কোন্নগরে গেছলুম। হৃদে সঙ্গে ছিল। নৌকা থেকে যাই নামছি, দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে। বোধ হয়, হাওয়া খাচ্ছিল। আমাদের দেখে বলছে, ‘কি ঠাকুর! বলি—আছ কেমন?’ তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম, ‘ওরে হৃদে! এ লোকটার টাকা হয়েছে, তাই এইরকম কথা।’ হৃদে হাসতে লাগল।
In plain words
"There was a brahmin who used to come here. Outwardly he was very humble. Some time later we went to Konnagar, and Hriday was with me. Just as we were getting out of the boat, there sat that same brahmin on the bank of the Ganges, taking the air, I suppose. Seeing us, he said, 'Well, Thakur! And how are you, then?' Hearing his tone, I said to Hriday, 'Hriday, this fellow has come into money; that is why he talks like this.' Hriday began to laugh.