Paragraph 81

Paragraph 81

শ্রীরামকৃষ্ণ—দুই-একটি লোকের সমাধি হয়ে ‘অহং’ যায় বটে, কিন্তু প্রায় যায় না। হাজার বিচার কর, ‘অহং’ ফিরে ঘুরে এসে উপস্থিত। আজ অশ্বত্থগাছ কেটে দাও, কাল আবার সকালে দেখ ফেঁকড়ি বেরিয়েছে। একান্ত যদি ‘আমি’ যাবে না, থাক শালা ‘দাস আমি’ হয়ে। ‘হে ঈশ্বর! তুমি প্রভু, আমি দাস’ এইভাবে থাক। ‘আমি দাস’, ‘আমি ভক্ত’ এরূপ ‘আমিতে’ দোষ নাই; মিষ্ট খেলে অম্বল হয়, কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয়।

In plain words

Sri Ramakrishna: In one or two people the ego does go through samadhi, but mostly it does not. Reason as much as you like, the ego comes back round again. Cut down a peepul tree today, and look tomorrow morning: a shoot has come out. If the "I" will not go altogether, then let the rascal stay as the "servant I". "O God, You are the Master, I am the servant": stay in that attitude. "I the servant," "I the devotee": no harm lies in an "I" like that. Sweets give you acidity, but rock candy is not counted among sweets.