Paragraph 95

Paragraph 95

শ্রীরামকৃষ্ণ—হাঁ, বিচারপথেও তাঁকে পাওয়া যায়। একেই জ্ঞানযোগ বলে। বিচারপথ বড় কঠিন। তোমায় তো সপ্তভূমির কথা বলেছি। সপ্তমভূমিতে মন পৌঁছিলে সমাধি হয়। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা—এই বোধ ঠিক হলে মনের লয় হয়, সমাধি হয়। কিন্তু কলিতে জীব অন্নগত প্রাণ, “ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা” কেমন করে বোধ হবে? সে-বোধ দেহবুদ্ধি না গেলে হয় না। “আমি দেহ নই, আমি মন নই, চতুর্বিংশতি তত্ত্ব নই, আমি সুখ-দুঃখের অতীত, আমার আবার রোগ, শোক, জরা, মৃত্যু কই?”—এ-সব বোধ কলিতে হওয়া কঠিন। যতই বিচার কর, কোন্‌খান থেকে দেহাত্মবুদ্ধি এসে দেখা দেয়। অশ্বত্থগাছ এই কেটে দাও, মনে করলে মূলসুদ্ধ উঠে গেল, কিন্তু তার পরদিন সকালে দেখ, গাছের একটা ফেঁকড়ি দেখা দিয়েছে! দেহাভিমান যায় না। তাই ভক্তিযোগ কলির পক্ষে ভাল, সহজ।

In plain words

Sri Ramakrishna: Yes, He can be attained by the path of reasoning too. That is what is called jnana yoga. The path of reasoning is very hard. I have spoken to you of the seven planes. Samadhi comes when the mind arrives at the seventh plane. When the knowledge "Brahman is real and the world unreal" becomes firm, the mind dissolves and there is samadhi. But in the Kaliyuga the jiva's life depends on food; how is he to come to know "Brahman is real, the world unreal"? That knowledge does not come unless the idea of the body goes. "Not this body am I, nor the mind, nor the twenty-four principles; I stand beyond pleasure and pain; where for me is disease or grief, old age or death?": in the Kaliyuga it is hard to come to all this. Reason as much as you like, from somewhere or other the idea that one is the body turns up. You cut down a peepul tree and think you have pulled it out root and all; but next morning you look, and a shoot has appeared on the tree! The identification with the body does not go. So bhakti yoga is good for the Kaliyuga, and easy.