Paragraph 96

Paragraph 96

“‘আর চিনি হতে চাই না, চিনি খেতে ভালবাসি।’ আমার এমন কখন ইচ্ছা হয় না, যে বলি ‘আমি ব্রহ্ম’। আমি বলি ‘তুমি ভগবান, আমি তোমার দাস’। পঞ্চমভূমি আর ষষ্ঠভূমির মাঝখানে বাচ খেলানো ভাল। ষষ্ঠভূমি পার হয়ে সপ্তমভূমিতে অনেকক্ষণ থাকতে আমার সাধ হয় না। আমি তাঁর নামগুণগান করব—এই আমার সাধ। সেব্য-সেবক ভাব খুব ভাল। আর দেখ গঙ্গারই ঢেউ, ঢেউয়ের গঙ্গা কেউ বলে না। ‘আমিই সেই’ এ অভিমান ভাল নয়। দেহাত্মবুদ্ধি থাকতে যে এ অভিমান করে, তার বিশেষ হানি হয়; এগুতে পারে না, ক্রমে অধঃপতন হয়। পরকে ঠকায় আবার নিজেকে ঠকায়, নিজের অবস্থা বুঝতে পারে না।”

In plain words

"'I don't want to become sugar; I love to eat sugar.' I never feel any wish to say, 'I am Brahman.' I say, 'You are God, and I am Your servant.' It is a fine thing to row back and forth between the fifth plane and the sixth. I have no wish to cross the sixth and stay long in the seventh. I shall sing His name and glories: that is my wish. The attitude of servant and Master is very good. And look: one speaks of the waves of the Ganges, but nobody speaks of the Ganges of the waves. The pride of 'I am He' is not good. Whoever takes that pride while he still identifies himself with the body comes to great harm; he cannot go forward, and little by little he falls. He deceives others and deceives himself as well, and cannot see what state he is in."