Paragraph 99

Paragraph 99

“আর-একরকম ভক্তি আছে। তার নাম বৈধী ভক্তি। এত জপ করতে হবে, উপোস করতে হবে, তীর্থে যেতে হবে, এত উপচারে পূজা করতে হবে, এতগুলি বলিদান দিতে হবে—এ-সব বৈধী ভক্তি। এ-সব অনেক করতে করতে ক্রমে রাগভক্তি আসে। কিন্তু রাগভক্তি যতক্ষণ না হবে, ততক্ষণ ঈশ্বরলাভ হবে না। তাঁর উপর ভালবাসা চাই। সংসারবুদ্ধি একেবারে চলে যাবে, আর তাঁর উপর ষোল আনা মন হবে, তবে তাঁকে পাবে।

In plain words

"There is another kind of devotion. It is called vaidhi bhakti, devotion by rule. So much japa must be done, fasts kept, pilgrimages made, worship offered with so many articles, so many sacrifices made: all this is vaidhi bhakti. By doing much of it, little by little raga bhakti comes. But until raga bhakti comes, God will not be attained. There must be love for Him. The worldly mind must go altogether, and the whole mind, all sixteen annas of it, must be given to Him; then you will attain Him.