Paragraph 100

Paragraph 100

“কিন্তু কারু কারু রাগভক্তি আপনা-আপনি হয়। স্বতঃসিদ্ধ। ছেলেবেলা থেকেই আছে। ছেলেবেলা থেকেই ঈশ্বরের জন্য কাঁদে। যেমন প্রহ্লাদ। ‘বিধিবাদীয়’ ভক্তি—যেমন, হাওয়া পাবে বলে পাখা করা। হাওয়ার জন্য পাখার দরকার হয়। ঈশ্বরের উপর ভালবাসা আসবে বলে জপ, তপ, উপবাস। কিন্তু যদি দক্ষিণে হাওয়া আপনি বয়, পাখাখানা লোকে ফেলে দেয়। ঈশ্বরের উপর অনুরাগ, প্রেম, আপনি এলে, জপাদি কর্ম ত্যাগ হয়ে যায়। হরিপ্রেমে মাতোয়ারা হলে বৈধী কর্ম কে করবে?

In plain words

"But in some, raga bhakti comes of itself. It is innate. It is there from childhood; from childhood they weep for God, as Prahlada did. Devotion by rule is like fanning oneself to get a breeze. A fan is needed for the sake of a breeze; japa, austerity and fasting are for the sake of love for God. But if the south wind blows of itself, people throw the fan away. When attachment and love for God come of themselves, japa and all such works fall away. When a man is mad with the love of Hari, who will do the works the rules prescribe?