Paragraph 112
শ্রীরামকৃষ্ণ—চিত্তশুদ্ধি না হলে হয় না। কামিনী-কাঞ্চনে মন মলিন হয়ে আছে, মনে ময়লা পড়ে আছে। ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে আর চুম্বক টানে না। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে। মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেলা যায়। “হে ঈশ্বর, আর অমন কাজ করব না” বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লন। তখন সমাধি হয়, ঈশ্বরদর্শন হয়।
In plain words
Sri Ramakrishna: Not without purity of heart. The mind is soiled with woman and gold; dirt has settled on it. A needle covered with mud is not drawn by the magnet any more. Wash off the mud and dirt, and then the magnet draws it. In the same way the mind's dirt can be washed off with tears. If someone weeps in repentance, saying, "O God, never again will I do such a thing," then the dirt is washed away. Then God, the magnet, draws the needle of the mind to Himself. Then there is samadhi; then God is seen.