Paragraph 113

Paragraph 113

“কিন্তু হাজার চেষ্টা কর, তাঁর কৃপা না হলে কিছু হয় না। তাঁর কৃপা না হলে তাঁর দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হবে। ‘আমি কর্তা’ এ-বোধ থাকলে ঈশ্বরদর্শন হয় না। ভাঁড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন। তখন কর্তাটি বলে, ভাঁড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব! যে নিজে কর্তা হয়ে বসেছে তার হৃদয়মধ্যে ঈশ্বর সহজে আসেন না।

In plain words

"But try as you may a thousand times, nothing comes of it without His grace. Without His grace He is not seen. And does grace come easily? The ego must be given up altogether. While there is the sense 'I am the doer', there is no vision of God. Suppose someone is in the storeroom, and somebody asks the master of the house, 'Sir, please come and get the things out.' The master says, 'There's someone in the storeroom already; what would I do going there!' God does not readily come into the heart of a man who has set himself up as the master.