Paragraph 114
“কৃপা হলেই দর্শন হয়। তিনি জ্ঞানসূর্য। তাঁর একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি, আর জগতে কতরকম বিদ্যা উপার্জন করছি। তাঁর আলো যদি একবার তিনি নিজে তাঁর মুখের উপর ধরেন, তাহলে দর্শনলাভ হয়। সার্জন সাহেব রাত্রে আঁধারে লণ্ঠন হাতে করে বেড়ায়; তার মুখ কেউ দেখতে পায় না। কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়; আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়।
In plain words
"Only by grace is He seen. He is the Sun of Knowledge. By one ray of His the light of knowledge has fallen on this world, and so we are able to know one another and to acquire so many kinds of learning in the world. If He once holds His light to His own face, then He is seen. The sergeant walks about at night in the dark, lantern in hand, and nobody can see his face; but by that light he sees everyone's face, and everyone sees each other's face.