Paragraph 118
বিজয় সঙ্গে ঔষধ আনিয়াছেন। ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়। ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপাসিন্ধু, বিজয় গাড়িভাড়া, নৌকাভাড়া দিয়া আসিতে পারেন না। ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলেন। এবার বলরামকে পাঠাইয়াছিলেন। বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গিগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাঁহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন।
In plain words
Vijay had brought his medicine with him, and was to take it in the Master's presence. The medicine had to be taken with water, and the Master had water brought for him. The Master was an ocean of grace that asked no reason. Vijay could not afford the carriage fare and the boat fare to come here, so now and then the Master would send someone to ask him to come. This time he had sent Balaram. Balaram would pay the fare, and Vijay had come with him. At dusk Vijay, Navakumar and Vijay's other companions got into Balaram's boat again. Balaram would take them as far as the ghat at Baghbazar. M. too got into the same boat.