Paragraph 119
নৌকা বাগবাজারের অন্নপূর্ণার ঘাটে আসিয়া পৌঁছিল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাঁহারা পৌঁছিলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। আজ শুক্লপক্ষের চতুর্থী তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের অমৃতোপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাঁহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম, মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করিলেন।
In plain words
The boat reached the Annapurna ghat at Baghbazar. By the time they came to Balaram's house in Baghbazar the moon had risen a little. It was the fourth day of the bright fortnight, in the cold season, and there was a slight chill in the air. Recalling the nectar-like teaching of Sri Ramakrishna, and holding his form of bliss within, Vijay, Balaram, M. and the rest went back home.