Paragraph 4
শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—ঈশ্বর সব করছেন এ-জ্ঞান হলে তো জীবন্মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল, আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা (Free will) কোথায়? সকলই ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সে-ই জলে ডুবতে গিছল। এখানে এগার মাস ছিল; পেটের ব্যারাম হল, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গায় ডুবতে গিছল! ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না; তখন আবার বুঝলে; বুঝে ফিরে এল। আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গিছলুম। তাই বলি, “মা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী; আমি রথ, তুমি রথী; যেমন চালাও তেমনি চলি—যেমন করাও তেমনি করি।”
In plain words
Sri Ramakrishna, to the devotees: When one knows that God is doing everything, one is free while living. Keshab Sen came here with Sambhu Mallick, and I told him that not one leaf on a tree moves unless God wills it. So where is free will? Everything depends on God. Nangta was so great a jnani, yet even he set out to drown himself. He lived here for eleven months. A stomach complaint came on, and the pain of it so tormented him that he walked into the Ganges meaning to drown! But near the ghat there is a long shoal, and however far he went the water came no higher than his knees. Then he understood once more, and having understood he came back. Once my madness grew very strong, and that was why I went to put a knife to my throat. So I say, "Mother, I am the machine and You the one who works it; I am the chariot and You the charioteer. As You drive me, so I go; as You make me act, so I act."